পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা জুবায়ের কবির সাড়ে সাত লাখ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করেছেন। ৪ অক্টোবর ডিএসইতে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি।
ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ৪০ পয়সা।










