এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিগ্যাস প্রথমবারের মতো গ্যাসভিত্তিক
জেনারেটরের জন্য প্রোপেন বাজারজাত শুরু করেছে। শতভাগ প্রোপেন বাণিজ্যিকভাবে বাজারজাত
করতে পুরোপুরি প্রস্তুত প্রতিষ্ঠানটি। শুরুতেই ওয়াকেশা ইনো ব্র্যান্ডের গ্যাস জেনারেটর
অপারেট করায় সাফল্য অর্জন করেছে ইউনিগ্যাস।
বিগত দুই বছর ধরে ইউনিগ্যাস ও ডানা ইঞ্জিনিয়ার্স (লোকাল ডিস্ট্রিবিউটর
ওয়াকেশা ইনো) গ্যাসভিত্তিক জেনারেটরের জন্য জ্বালানি হিসেবে শতভাগ প্রোপেন ব্যবহার
বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। এ উদ্ভাবনের ফলে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো গ্যাসের
ঘাটতিতে এই শতভাগ প্রোপেন জেনারেটরের জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা পূরণ
কিংবা পণ্য উৎপাদন অব্যাহত রাখতে পারবেন।
বর্তমানে কারখানাগুলোতে জেনারেটরের জ্বালানি হিসেবে প্রধানত প্রাকৃতিক
গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল, এইচএফও ব্যবহার
করা হয়, যা বেশ ব্যয়বহুল। ইউনিগ্যাসের এ শতভাগ প্রোপেন জেনারেটরের জ্বালানি হিসেবে
ডিজেলের চেয়ে ৩০ শতাংশ বেশি সাশ্রয়ী এবং গ্যাসভিত্তিক জেনারেটরগুলোতে তা সহজেই ব্যবহার
করা যাবে। এছাড়া প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী এ প্রোপেন মজুতাগারে মজুত করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রাকৃতিক গ্যাস জেনারেটরের জন্য বিকল্প জ্বালানি হিসেবে এই শতভাগ
প্রোপেন গ্রাহকের কাছে পৌঁছে দিতে এরই মধ্যে সব ধরনের সরবরাহ সুবিধার প্রস্তুতি সম্পন্ন
করেছে ইউনিগ্যাস, প্রস্তুত রয়েছে নিরাপদ ও অত্যাধুনিক পর্যাপ্ত সংখ্যক প্রোপেন রোড
ট্যাংকারও।
ইউনিগ্যাস আশা করছে- কোম্পানিটির এ উদ্যোগ প্রয়োজনীয় জ্বালানি চাহিদা
পূরণের মাধ্যমে দেশের শিল্প খাতের চাকা গতিশীল রাখতে অগ্রণী ভূমিকা রাখবে।
এ যৌথ উদ্যোগের সফল আনুষ্ঠানিকতায় ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের
পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর (অপারেশন্স) মো. জোবায়দুল ইসলাম চৌধুরী,
সিএমও মো. ফারুকুজ্জামান, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কামরুল হাসান,
হেড অব অপারেশন্স মো. আনিসুর রহমান ও কোম্পানির টেকনিক্যাল হেড মো. আশফাক নাবিল। এছাড়া
ডানা ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির
চেয়ারম্যান সৈয়দ খালেদ মাসুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর লে. কর্নেল মো. আনোয়ারুল ইসলাম
(অব.), টেকনিক্যাল অ্যাডভাইজর শেখ তৌহিদুল ইসলাম এবং সিনিয়র জিএম রেহানা পারভিন। বিজ্ঞপ্তি










