দেশের নির্মাণ শিল্পের অন্যতম ব্র্যান্ড আকিজ সিমেন্ট দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে ‘সিমেন্টে লোহার শক্তি’ শীর্ষক নতুন ক্যাম্পেইন শুরু করেছে কোম্পানিটি। রাজধানীর একটি হোটেলে বুধবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যৌথভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও এমডি শেখ জসিম উদ্দিন। এ সময় আকিজ সিমেন্টের সিইও মশিউর রহমান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের সিএফও মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি
দুই যুগে পদার্পণ
আকিজ সিমেন্টের নতুন ক্যাম্পেইন ‘সিমেন্টে লোহার শক্তি’
দেশের নির্মাণ শিল্পের অন্যতম ব্র্যান্ড আকিজ সিমেন্ট দুই যুগে পদার্পণ করেছে।










