গোল্ডম্যান স্যাকস গ্রুপের মুনাফা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫৮ শতাংশ কমেছে। সিইও ডেভিড সলোমনের অধীনে থাকা সময়ে মুনাফার দিক থেকে সবচেয়ে দুর্বল প্রান্তিক ছিল এটি। পতনের প্রধান কারণ হিসেবে ছিল বিনিয়োগ ব্যাংকিংয়ের সংকোচন ও সম্পত্তি খাতে অনিশ্চয়তা। এসবের মধ্যে গ্রিনস্কাই ঋণ দানের ব্যবসাও রয়েছে। খবর রয়টার্স।
গোল্ডম্যানের সম্পত্তি ও সম্পদ পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠান বলেছে, আগের বছরের তুলনায় ৪ শতাংশ আয় কমেছে। কিছু সমন্বিত রিয়েল এস্টেট বিনিয়োগ এবং ভোক্তা ব্যবসায় সুনাম কমে যাওয়া সম্পর্কিত দুর্বলতায় ব্যাংকের পরিচালনা ব্যয় বেড়েছে প্রায় ১০০ কোটি ডলার। গোল্ডম্যান তার গ্রিন স্কাই ব্যবসায় বিক্রয় চালিয়ে যাচ্ছে, যা খুচরা ব্যাংকিং কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
স্থির আয়ের ট্রেডারদের আয় ও বিনিয়োগ ব্যাংকিং আয় প্রত্যাশার নিচে নেমেছে, যা সামগ্রিক উপার্জনকে প্রভাবিত করে ৮ শতাংশ কমিয়ে ১ হাজার ৯ বিলিয়ন করেছে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তত্ত্বাবধানে মোট সম্পদ রেকর্ড ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ব্যাংকের যথেষ্ট হোল্ডিং আছে তা প্রদর্শন করে।










