বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক গবেষণা সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে এই চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা ও শিক্ষার যোগসূত্র স্থাপনের বিকল্প নেই। আজকের এই চুক্তির মধ্যমে পরিষদের বৈজ্ঞানিক গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাঝে বিশেষ সেতু বন্ধন তৈরি হবে।

বিশেষ অতিথির ভাষণের কামরুল আলম খান বলেন, নতুন নতুন গবেষণার সুযোগ সৃষ্টি এবং জনকল্যানের জন্য সেই  গবেষণা ও তার শিক্ষা ছড়িয়ে দিতে আজকের এই চুক্তি বিশেষ অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (প্রশাসন), সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন) ও পরিষদ সচিব ড. মো. সেলিম রেজা, বিভিন্ন গবেষণাগারের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।