গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বোর্ডরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী পুঁজিবাজার-সম্পর্কিত বিভিন্ন সেবা দেশের প্রান্তিক পর্যায়ে সহজভাবে পৌঁছে দেয়া ও প্রযুক্তিনির্ভর প্লাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।

সমঝোতা স্মারকে আইএসটিসিএলের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান। আমার দেশ আমার গ্রাম-এর পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান আর ট্রাস্ট অ্যান্ড পে-এর পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আকরাম সাঈদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা। এছাড়া আইসিবির মহাব্যবস্থাপকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।