সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। সভায় ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী জাফর আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ২০২৩ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক।