মালয়েশিয়া থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রবাস’-এ অংশগ্রহণ এবং অফশোর ব্যাংকিংসংক্রান্ত সচেতনতামূলক সভা করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউজ ও মালয়েশিয়া সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ অতিথি ছিলেন সিইও মো. মুরশেদুল কবীর। সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার এমডি ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদসহ প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।