জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা ৭৮ শতাংশ বেড়েছে। মূলত উত্তর আমেরিকার বাজারে বিক্রয় বৃদ্ধি এবং ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়নে মুনাফা বেড়েছে। এপ্রিল-জুনের মধ্যে কোম্পানির পরিচালন মুনাফা ৩০ হাজার ৪৪০ কোটি ইয়েনে পৌঁছেছে, যা বিশ্লেষকদের ৩২ হাজার ৪৭৪ কোটি ইয়েনের গড় পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
মার্কিন বাজারে শক্তিশালী বিক্রয় এ প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। চলতি বছরে ৪৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ লাখ ৪৭ হাজার ইউনিটে পৌঁছেছে। চীনে বিক্রি ৫ শতাংশ কমে ৩ লাখ ৯ হাজারে পৌঁছেছে, যা ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও বৈশ্বিক বাজারে বৈদ্যুতিক গাড়ির প্রতি দ্রুত জনপ্রিয়তার প্রমাণ দেখায়। হোন্ডা চলতি বছরের জন্য ১ ট্রিলিয়ন ইয়েন পরিচালন মুনাফার পূর্বাভাস বজায় রেখেছে, যা ২২ জন বিশ্লেষকের ১ দশমিক ১১৭ ট্রিলিয়ন ইয়েনের গড় পূর্বাভাসের চেয়ে সামান্য কম।
কোম্পানিটি দুর্বল ইয়েনের সুবিধাগুলো বিবেচনা করে তার পুরো বছরের পূর্বাভাসকে হালনাগাদের পরিকল্পনা করেছে। নভেম্বরে দ্বিতীয় প্রান্তিকের ফলাফলের পাশাপাশি ফলাফল ঘোষণা করবে।










