যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অনেকগুলো সুযোগ চিহ্নিত করেছে আবুধাবি। দেশটির রয়্যাল গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
গ্রুপটির চেয়ারম্যান শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘সাম্প্রতিক ওঠানামা সত্ত্বেও গ্রুপটি বেশকিছু অসাধারণ বিনিয়োগের সুযোগ চিহ্নিত করেছে। যেখানে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।’
শেখ তাহনুন এক বিবৃতিতে বলেন, ‘প্রথমত এবং সর্বাগ্রে আমি পুনরায় বলতে চাই যে যুক্তরাষ্ট্রের বাজারের স্থিরতা এবং সম্ভাব্যতার ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে।’
রয়্যাল গ্রুপের ব্যবসা ও ভর্তুকিসেবা বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট ও নির্মাণ খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, আতিথেয়তা ও গণমাধ্যম এমন অনেকগুলোর কয়েকটি।
সাম্প্রতিক বাজারের অনুমান উল্লেখ করে শেখ তাহনুন বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই আমরা বাজার সংক্ষিপ্ত করার বিষয়গুলোয় সমর্থন করি না বা তাতে জড়িতও নই। আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে বিশ্বাস করি এবং এমন কিছু সুযোগের খোঁজ করছি যা অর্থবহ ও দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করবে।’










