একই দিনে, একই সময়ে দেশের ১৬টি অঞ্চলে একসঙ্গে টাউন হল সভা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। এসব সভায় ব্যাংকের চেয়ারম্যান, এমডি, এএমডি, ডিএমডি ও সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় জানানো হয়, ইউসিবি চলতি মাসে ১১ হাজার কোটি টাকার বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি ও নতুন সাড়ে ছয় লাখেরও বেশি নতুন অ্যাকাউন্টের মাইলফলক অর্জন করেছে। এ সাফল্যের পেছনে রয়েছে সারা দেশের প্রতিটি টিম-মেম্বারকে এক সুতোয় গাঁথা। সেই দর্শনের বাস্তব প্রতিফলন হিসেবে ইউসিবি এ বছর ত্রৈমাসিক ভিত্তিতে চারটি রিজিওনাল টাউন হল সভা করেছে। —বিজ্ঞপ্তি