যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি ও শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ বাড়বে দলটির। তবে ট্রাম্পের আরোপ করা শুল্ক প্রত্যাহার বা বাণিজ্যবিষয়ক নির্বাহী ক্ষমতা খর্ব করার ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে হবে তাদের। দেশটির বাণিজ্য ও আইনবিষয়ক বিশেষজ্ঞরা গত বুধবার এ কথা জানান। আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের ওয়াশিংটন কাউন্সিল কার্যালয়ের বাণিজ্যনীতি বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক ব্লেক হার্ডেন বলেন, ‘কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেও প্রেসিডেন্টের বাণিজ্যনীতি বা কার্যকর শুল্ক ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা কম। কারণ বাণিজ্যবিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কংগ্রেসের দেয়া ব্যাপক ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে রয়েছে।’ খবর রয়টার্স