লোহিত সাগর ও সুয়েজ খাল এড়িয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোকে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মেরিটাইম সংস্থা জানিয়েছে, বিকল্প পথে চলা জাহাজগুলো জলদস্যুদের কবলে পড়তে পারে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিনগুয়েজ জানিয়েছেন, তারা সোমালিয়া, পূর্ব আফ্রিকা ও গিনি উপসাগরের আশপাশের দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। এখানে যেন জলদস্যুতা একটি গুরুতর সমস্যা না হয়ে ওঠে তা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর ও ছবি ফাইন্যান্সিয়াল টাইমস