ব্যাংকিং পেশায় প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একেএম তারেক কর্মজীবনে ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের মতো খাতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। এমটিবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র জোনাল হেড হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং আইএফআইসি ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

একেএম তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন। তিনি একজন ওমেগা সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনালও।