ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্সের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৭২ পয়সায়।










