ভারতীয় বাজারে অক্টোবরের মধ্যে সিথ্রি এয়ারক্রস স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) চালু করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়ন। এর পর পরই আগামী বছরের শুরুর দিকে আরো একটি গাড়ি আসতে যাচ্ছে সি-কিউবড প্লাটফর্মে। এ তথ্য জানিয়েছেন সিট্রোয়েন ইন্ডিয়া শাখার প্রধান সৌরভ ভাতসা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‌আগে আমরা বলেছিলাম আমরা সি-কিউবড প্লাটফর্মে তিনটি গাড়ি চালু করব। এখন আমরা আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই চতুর্থ গাড়ি চালু করতে যাচ্ছি। বর্তমানে সিট্রোয়েনের তিনটি মডেলই সি-কিউবড প্লাটফর্মের। প্রথম সিথ্রি এয়ারক্রস হ্যাচব্যাক গাড়িটি চালু হয়েছিল ২০২২ সালে। এরপর ২০২৩ সালে আসে ইলেকট্রিক হ্যাচব্যাক ই-সিথ্রি। আর এখন আসতে যাচ্ছে সিথ্রি এয়ারক্রস এসইউভি। ভাতসার জানিয়েছেন, তিরুভাল্লুর প্লান্টে সিথ্রি এয়ারক্রস এসইউভির উৎপাদন শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে বুকিং নেয়া শুরু হবে এবং অক্টোবরের মধ্যে আমরা ডেলিভারি করব। গাড়িটির দাম বুকিং শুরু হওয়ার কাছাকাছি তারিখে ঘোষণা করা হবে। দ্য হিন্দু