ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা পারফর্ম করা নারী কর্মকর্তাদের স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ‘উইমেন ওয়ারিয়র্স– কংকারিং ফাইন্যান্সিয়াল ফ্রন্টিয়ার’ শিরোনামে একটি উদযাপন অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখা নারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল হেড একেএম তারেকসহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। —বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নারী কর্মকর্তাদের সাফল্য উদযাপন
ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা পারফর্ম করা নারী কর্মকর্তাদের স্বীকৃতি দিয়েছে।










