পরিবেশগত,
সামাজিক ও সুশাসনমূলক (ইএসজি) কাজে বিশেষ অবদান রাখায় মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনালের
(এমএসসিআই) ডাবল এ রেটিং অর্জন করেছে ভিওন। এটি টেলিনেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান বাংলালিংকের
মূল কোম্পানি।
বিশ্বজুড়ে
বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা ও সেবা প্রদান
করে থাকে এমএসসিআই।
বাংলালিংকের
ইএসজি এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬ সাল নাগাদ কোম্পানিটি নারী কর্মীদের সংখ্যা
৩ শতাংশ বাড়িয়ে ২৯ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত
ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে জিএসএমএর কানেক্টেড উইমেন ইনিশিয়েটিভের সঙ্গে যৌথভাবে এ ঘোষণা
দেওয়া হয়।
বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, ‘ভিওনের ডাবল এ রেটিং কেবলমাত্র সবার জন্য ফোর-জি উদ্যোগের প্রতি বাংলালিংকের নিষ্ঠাকেই নির্দেশ করে না, বরং সকলের জন্য উদ্ভাবনী ডিজিটাল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকাকে স্বীকৃতি দেয়।’










