স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় আরো অংশ নেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান। —বিজ্ঞপ্তি