ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর উদ্বোধন করা হয়েছে। অনলাইনের মাধ্যমে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন হাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবুবকর হানিপ এবং প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, চেয়ার এবং সিইও সিলভানা কাদের সিনহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ আইআরআইআইসির পরিচালক এবং সিমেড হেলথের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন।