প্রথমবারের মতো শতভাগ সবুজ ও টেকসই জ্বালানি ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করেছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনস। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে (মেনা) ফ্লাইটটি পরিচালনা করা হয়। এমিরেটসের সিওও আব্দেল আল রেদহা বলেন, ‘‌এটি এমিরেটসের জন্য একটি মাইলফলক এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক একটি পদক্ষেপ।’ আরব নিউজ