সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে এ আর্থিক সহায়তা দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমে প্রান্তিক কৃষকদের এ আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান ও আবিদুর রহমান চৌধুরী, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ফাহাদ রহমান উপস্থিত ছিলেন।