প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে শাওমি মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান ইলেক্ট্রা হোল্ডিংসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী ও ইলেক্ট্রা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল্লাহ সাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসইভিপি মো. আসিফ বিন ইদ্রিস, কার্ডস ও এডিসির প্রধান মাসুদুল হক ভূঁইয়া ও ইলেক্ট্রা হোল্ডিংসের জেনারেল ম্যানেজার মো. আবু সুফিয়ানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ও ইলেক্ট্রা হোল্ডিংসের মধ্যে চুক্তি সই
প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে শাওমি মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান ইলেক্ট্রা হোল্ডিংসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।










