এটলাস বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট বিক্রি বেড়েছে। এ সময়ে কোম্পানিটির নিট বিক্রি হয়েছে ৮৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ লাখ টাকা। একই সঙ্গে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৬ টাকা। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। রেকর্ড ডেট ৩০ নভেম্বর।










