পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির বিক্রি ছিল ৪৮ কোটি ১৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৩ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসারে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৩ লাখ টাকা বা ৩ দশমিক ৮০ শতাংশ।