ড্যাফোডিল কম্পিউটার্সের ২৮তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাইব্রিড প্লাটফর্মে আয়োজনটি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি-এর চেয়ারপারসন শাহানা খান। এসময় ২০২৪-২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এর ব্যবস্থাপনা পরিচালক।
সভায় ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি-এর ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারিসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। এসময় নো-ডিভিডেন্ডসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের হিসাব অনুমোদন করেন শেয়ার হোল্ডাররা।
আগামী অর্থ বছরে আরো ভাল ব্যবসা করার আশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
একই দিনে হাইব্রিড প্লাটফর্মে প্রতিষ্ঠানটির ৩য় ইজিএমও অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্রিয়েটিভ ইন্টানেশানাল থেকে নেয়া ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা লোনের বিপরীতে ১৫ টাকা দরে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার শেয়ার ইস্যুর এজেন্ডাটি ১০০ শতাংশ ভোটে অনুমোদিত হয়।
-বিজ্ঞপ্তি










