জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থী। জাপান ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের মধ্যে ‘ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ প্রোগ্রাম’ বিষয়ে এক সমঝোতা চুক্তির আওতায় শিক্ষার্থীরা এ সুযোগ পেলেন। সম্প্রতি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রাপ্তি উপলক্ষে ইউনিভার্সিটির সভাকক্ষে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান প্রমুখ।
জাপানে ইন্টার্নশিপের সুযোগ পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী
জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থী।










