লাতিন আমেরিকা থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে রাইড-শেয়ারিং অ্যাপ বিট। পরিবর্তে গ্রিসের এথেন্সভিত্তিক প্রতিষ্ঠানটি ইউরোপীয় কার্যক্রমে আরো মনোযোগ বাড়াবে। ২০১১ সালে গ্রিসে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৯ সালে লাতিন আমেরিকায় ব্যবসা বিস্তৃত করেছিল। সংস্থাটির মালিকানায় বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীদের একটি ই-মেইল বিবৃতিতে বিট জানিয়েছে, ৯ নভেম্বর থেকে মেক্সিকো, আর্জেন্টিনা ও পেরুতে কার্যক্রম বন্ধ হবে। রয়টার্স