সম্প্রতি আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। এতে দেখা গেছে, কোম্পানিটির মুনাফা দ্বিগুণ বেড়ে ২ হাজার ৭৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী। এতে ফুলেফেঁপে উঠেছে জ্বালানি জায়ান্টদের পকেট। গত সপ্তাহে মার্কিন জায়ান্ট এক্সনমবিল জানিয়েছিল, ২০২২ সালে তাদের আয় হয়েছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার। এপি