বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং ড. এটিএম তারিকুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি)। সিইসির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার তাদের অভিনন্দন জানান। এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং কমিশনাররা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসইর একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন। এ সময় সিএসইর ঢাকা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।