বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশী কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) একটি প্রতিনিধি দল সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এফআইসিসিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রেসিডেন্ট জাভেদ আখতার। সাক্ষাৎকালে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন এফআইসিসিআইয়ের নেতারা। বৈঠকে বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে সংগঠনটি। —বিজ্ঞপ্তি