সিলেটে শেভরন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া সপ্তম রোটাপ্লাস্ট মিশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৯ জন রোগী ঠোঁট, তালুতে ফাটল, মুখের অন্যান্য জটিলতা এবং শরীরের পোড়া অঙ্গ বিনামূল্যে পুনর্গঠনমূলক সার্জারি সুবিধা পেয়েছেন। মিশনটি রোটারি ক্লাব অব জালালাবাদ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক, রোটাপ্লাস্ট মিশন ডিরেক্টর ডা. কেনেথ জ্যাকব ফাঙ্ক, রোটারি ক্লাব অব জালালাবাদের সাবেক জেলা গভর্নর ডা. মনজুরুল হক চৌধুরী, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট মনজুর আল বাসেত, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মুহাম্মদ ইমরুল কবির প্রমুখ।
সিলেটে শেভরন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় সপ্তম রোটাপ্লাস্ট মিশনের সমাপনী
সিলেটে শেভরন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া সপ্তম রোটাপ্লাস্ট মিশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।










