২০১৫ সালের পর সম্প্রতি ডলারের বিপরীতে শীর্ষে উঠেছে মেক্সিকান পেসোর মান। মার্কিন মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদহার বাড়ানো থামিয়ে দেয়ায় এ পরিবর্তন এসেছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর কিছু প্রান্তিকে মুদ্রাটিকে ‘সুপার পেসো’ বলে আখ্যায়িত করেছেন। সাম্প্রতিক লেনদেনে ১ দশমিক ৩ শতাংশের বেশি (প্রতি ডলারে ১৬ দশমিক ৬৩ পেসো) শক্তিশালী হয়েছে। ব্যাঙ্কো বেস বিশ্লেষক গ্যাব্রিয়েলা সিলার বলেন, ‘এ মুহূর্তে পেসো নিয়ে যা ঘটছে তা ডলারের দুর্বলতার কারণে।’ রয়টার্স