৭৫ লাখ গ্রাহককে এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় আনার কথা জানিয়েছে ব্যাংক এশিয়া। সম্প্রতি ব্যাংকের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের নিয়ে কেক কাটেন ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি