পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ইপিএস চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশের বেশি বেড়েছে। গতকাল ডিএসইর মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০ পয়সা।










