মেগা ক্যাশব্যাক ক্যাম্পেইনে সপ্তাহজুড়ে বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে (প্রিপেইড, পোস্টপেইড ও স্কিটো) সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহক পাবেন ১ লাখ টাকা ক্যাশব্যাক। লাখপতি হওয়ার সুযোগ ছাড়াও সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জের ভিত্তিতে প্রতিদিন ৫০০ জন বিকাশ গ্রাহক পাচ্ছেন ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে প্রতিদিন বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন ২৫ হাজার টাকা ক্যাশব্যাক, দ্বিতীয় সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন ১০ হাজার টাকা, তৃতীয় সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন ৫ হাজার টাকা, পরবর্তী ১০ জন পাচ্ছেন ৫০০ টাকা এবং বাকি ৪৮৭ জন পাচ্ছেন ১০০ টাকা করে ক্যাশব্যাক।
বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা-অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭#-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করা। গ্রাহকদের মোবাইল ফোনের রিচার্জকে আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় করতে এ ক্যাম্পেইনটি নিয়ে এসেছে বিকাশ। —বিজ্ঞপ্তি










