তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী জনসাধারণের মাঝে নিরাপদ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। সম্প্রতি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ও ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি ড. তাপস চন্দ্র পাল এবং সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা শ্রমজীবী মানুষ, পথচারী, রিকশাচালক, দিনমজুরসহ প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।