সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে সম্প্রতি সওজ অধিদপ্তরে ইনোভেশন শোকেসিং কার্যক্রম উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এ সময় সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ এ বিভাগ ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনোভেশন শোকেসিং কার্যক্রমে পাঁচটি উদ্ভাবনী আইডিয়া প্রদর্শিত হয়।