বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা নিয়ে আলোচনা করতে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যদের সঙ্গে সম্প্রতি সাহিত্য আড্ডায় যোগ দিয়েছিল স্বনামধন্য প্রকাশনা ও আবৃত্তি সংগঠন ‘আজব প্রকাশ’। সাহিত্য আড্ডার গুরুত্ব নিয়ে নিজের মতামত ব্যক্ত করে ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন বলেন, ‘সাহিত্য, বিশেষ করে কবিতা আমাদের মাঝে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর চেতনা জাগিয়ে তুলতে সাহায্য করে।’ এপ্রিলের আলোচনার জন্য ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে নির্বাচন করেছে প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টোর ছোটগল্পের সংকলন। পরবর্তী আলোচনাও উপভোগ্য হতে চলেছে বলে বিশ্বাস এ পাঠচক্রের সদস্যদের।