বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য স্বীকৃত প্রভিডেন্ট, পেনশন ও গ্র্যাচুইটি ফান্ডের বিনিয়োগের যোগ্যতার ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে আয়োজিত এ গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সমাপনী বক্তা ছিলেন বিএসইসির আরেক কমিশনার মো. আবদুল হালিম। এছাড়া অন্যান্যের মধ্যে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনূসুর রহমান, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি
বিএসইসির গণশুনানি অনুষ্ঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য স্বীকৃত প্রভিডেন্ট, পেনশন ও গ্র্যাচুইটি ফান্ডের বিনিয়োগের যোগ্যতার ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।










