পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় বাড়লেও কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১৬ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ কোটি ২৭ লাখ টাকা। একই সঙ্গে চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২ কোটি টাকা। আগের আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২৩ পয়সা। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে ছিল ১ টাকা ১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৫ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫ টাকা ২৭ পয়সা।