ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) সম্প্রতি গাজীপুরের ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ, স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা আঞ্জুমান, ইবিএল মনিটরিং বিভাগের প্রধান মো. আব্দুল আউয়াল এবং কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. শাহজাহান আলী বিদ্যালয়ের ৫৫০ জনের অধিক শিক্ষার্থীকে খাতা, কলম, পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করেন।
গাজীপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইবিএল
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) সম্প্রতি গাজীপুরের ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।










