প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৩ সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদসহ প্রকল্প প্রধানরা।