দুবাই পোতাশ্রয়ে শুক্রবার নোঙর করেছে কুইন ম্যারি ২। নিজের শততম সফরে দুবাইয়ে কয়েকদিনের জন্য অবস্থান করবে আইকনিক জাহাজটি। বিশ্বের একমাত্র ওশান লাইনার হিসেবে নিউইয়র্ক থেকে সাউদাম্পটনের মধ্যে নিয়মিত সফর করেছে এটি। বিলাসবহুল এ জাহাজে রয়েছে তিনটি পুল, ম্যারিল ওয়েলনেস অ্যান্ড বিউটি পার্লার এবং ১০টি ডাইনিং স্পেস। এছাড়া এতে রয়েছে সমুদ্রে সর্ববৃহৎ ড্যান্সিং ফ্লোর। ঐতিহাসিক টাইটানিক জাহাজের মতো ট্রান্সআটলান্টিক সফরে নিউইয়র্ক ও সাউদাম্পটনে নৌবিহার পরিচালনা করে কুইন ম্যারি ২। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যকার নৌযাত্রায় সাধারণত সাত রাত সময় নেয় এটি। গালফ নিউজ