নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘আন্তর্জাতিক আইনে প্যালেস্টাইনের স্বীকৃতি এবং রাষ্ট্রদূত হিসেবে আমার জীবন’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল এনএসইউ মুট কোর্ট রুমে এনএসইউ আইন বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে। ফিলিস্তিনের জন্য ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। অনুষ্ঠানে এনএসইউর উপাচার্য রাষ্ট্রদূতের কাছে ১৬ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ দেয়ার অঙ্গীকার করেন।