চলতি সপ্তাহে এশিয়ার ক্রেতারা ফিজিক্যাল মার্কেট থেকে স্বর্ণ ক্রয়ের পরিমাণ কমিয়েছেন। কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করার পর মূল্যবান ধাতুটির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এ অঞ্চলের প্রধান স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারতের ডিলাররা বিক্রি কমে যাওয়ায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যছাড় দিতে বাধ্য হচ্ছেন। খবর বিজনেস রেকর্ডার।

মুম্বাইভিত্তিক এক ডিলার জানান, ব্যবহারকারীরা হঠাৎ করে বেড়ে যাওয়া স্বর্ণের দামের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। সর্বশেষ ভারতে প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়ে ৫০ হাজার ৪৩৮ রুপিতে উন্নীত হয়, যা গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ।

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইভিত্তিক এক ডিলার জানান, জুয়েলার্সগুলো বর্তমানে স্বর্ণ ক্রয় এক রকম বন্ধ রেখেছেন বললেই চলে। তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান অস্থিরতা কমে আসার অপেক্ষা করছেন। প্রত্যাশা, সংকট শিথিল হলে স্বর্ণের দাম আবারো কমতে পারে।