এক্সক্লুসিভ গিফট পার্টনার হিসেবে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে লাইফস্টাইল পণ্যের প্রতিষ্ঠান মিনিসো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ’র চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক এবং মিনিসো বাংলাদেশের ডিরেক্টর শাহ রাইদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত বিশ্বের ১০৫ টি দেশে ৬ হাজারেরও বেশি স্টোর চালু করেছে মিনিসো। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ২৭টি স্টোরে পারফিউম, কসমেটিক্স, ব্যাগ, স্টেশনারি, ইলেকট্রনিকস, খেলনা, গৃহস্থালির সামগ্রীসহ ৫ হাজারেরও অধিক পণ্য রয়েছে।
মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী বলেন, ‘শার্ক ট্যাংক বাংলাদেশের প্রথম সিজনে পার্টনার হিসেবে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এ অনুষ্ঠানে বাংলাদেশের মেধাবী উদ্যোক্তারা তাদের চিন্তাভাবনা প্রদর্শন করবেন এবং জাতীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।’
বঙ্গর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক বলেন, ‘মিনিসোর মতো একটা গ্লোবাল ব্র্যান্ডকে শার্ক ট্যাংকের গিফট পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এ সম্পর্ক লাইফস্টাইল ব্র্যান্ড এবং উদ্যোক্তাদের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের একটি দারুণ উদাহরণ।’ বিজ্ঞপ্তি










