নোয়াখালীর কবিরহাটে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এটিএম বুথের উদ্বোধন করেন রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও ব্যাংকটির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিএম রূপক কুমার রক্ষিতসহ নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা।