সারা দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করল এনসিসি ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিনের সভাপতিত্বে এ সময় ব্যাংকের ডিএমডি মো. মাহবুব আলম ও মো. রাফাত উল্লা খান, এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আর্থিক সাক্ষরতা দিবস পালন করল এনসিসি ব্যাংক
সারা দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করল এনসিসি ব্যাংক।










