সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের আয় কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ২৭৯ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৯ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কেডিএস অ্যাকসেসরিজের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ কোটি ৫৭ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ টাকা ৫৮ পয়সায়।










